ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ভোটগণনা শেষে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ৬২টি ভোটকেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয় নিশ্চিত করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কী-ওয়ার্ডস: ঠাকুরগাঁও-১, মির্জা ফখরুল, ধানের শীষ জয়