জয়পুরহাট-২ আসনে বিএনপির আব্দুল বারীর জয়,উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে

  • জয়পুরহাট প্রতিনিধি
  • ২০২৬-০২-১২ ২১:০৫:৩১
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন।
বেসরকারি ফল অনুযায়ী, আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট।
ভোটের ব্যবধানে আব্দুল বারী শক্ত অবস্থান তৈরি করে আসনটি দখল করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কী-ওয়ার্ডস: জয়পুরহাট-২,আব্দুল বারী,বিএনপি জয়