শা হা না জ পা র ভী ন

  • বাস্তবতার জলছাপ
  • ২০২৬-০২-১১ ২৩:৩৬:৪৬
image

ক্লান্ত দুপুরে আমার তার কেটে যাওয়া তানপুরাটা 
হঠাৎ করেই বেজে উঠলো.....
ভেজা চোখের আর্শিতে দুঃখ নদীর স্বপ্নগুলো ভাসতে-
ভাসতে পুরোনো ক্যানভাসের গায়ে সবরঙ মুছে যাওয়া 
তৃষিত জলধির বস্তুনিষ্ঠ হিসেবগুলো ছিন্নভিন্ন ভাঙা 
কাঁচের মতো এদিক সেদিক ছড়িয়ে গেলো!
বৃক্ষের শাখা বেয়ে উপরে উঠে যাওয়া মহাশূন্যের শূন্যতায়
বসে নীল অপরাজিতার সেকি মুচকি হাসি... 
অন্ধকার রাতের অলিগলি পেড়িয়ে পিশাচের কুদৃষ্টি 
যখন ছড়িয়ে পড়ে নাভিমূলে
বাস্তবতার জলছাপের পাতায় তখন কেউ কারো হয় না
বেঁচে থাকার যুদ্ধটা সবাইকে একাই লড়তে হয়।