না র্গি স পা র ভী ন

  • মানুষ বড় সুন্দর
  • ২০২৬-০২-১১ ২১:১৪:০১
image

মানুষের হাসির চেয়ে বেশি সুন্দর 
আনন্দিত মুখের চেয়ে বড় উৎসব 
আর কিছুতে হয় না। 
মানুষের মুখাবয়বের চেয়ে বেশি নিষ্পাপ 
দেখিনি কখনো 
হাতে হাত রেখে যে হাত নড়ে 
পায়ে পা রেখে যে পা চলে 
তার চেয়ে আত্মীয়তা আর কিসে আসে? 

সুরের চেয়ে বেশি অমৃত 
নরম কণ্ঠের চেয়ে মনোহর 
আর কি বা হতে পারে? 
পুরো পৃথিবীটাই একটা দেহ 
এবং তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই গঠিত 
এই পৃথিবী, এই শ্রেষ্ঠ গ্রহ।