দেরি করে আসো জানি
আসতে বলে প্রতিদিনই
অপেক্ষাতে আছি আমি
ক্লান্তিবিহীন।
আসুক ঝড় আসুক বৃষ্টি
আসুক রোদের উষ্ণ দাপট
একটু পরেই আসবে তুমি
সবই হবে ওলট পালট।
আসবে তুমি পায়ে পায়ে
কষ্ট দেবে উড়িয়ে
একটু দেরি হলোই না হয়
যাওনি তো আর ফুরিয়ে
এইতো ভালো এসেই তুমি
দুঃখ পেয়ে শোধাবে ঋণ
এক হাসিতে থাকতে পারি
অপেক্ষাতে অনেক দিন।
কষ্ট না হয় পেলাম কিছু
পথের দিকে তাকিয়ে
মিথ্যে কিছু বলোই না হয়
দাও না তো ছোট করে।