শি রী ণ বে বী

  • ভালোবাসা
  • ২০২৬-০২-০৮ ১৫:১৯:২০
image

চেয়েছিলাম তোর কাছে একটা ভরদুপুর 
চেয়েছিলি তুই আমার সন্ধ‍্যা ঢাকা প্রহর 
শুনেছিলাম আমি তোর সুর বাজানো বাঁশী
শুনেছিলি তুই আমার মিষ্টি মধুর হাসি
ভেঙেছিলাম  আমি তোর স্বপ্ন দেখা ভোর 
ভেঙেছিলি তুই আমার মনের দখিন দোর
দিয়েছিলাম আমি তোকে সাঁঝবাতির এক মায়া 
দিয়েছিলি আমার কাছে জ‍্যোস্নামাখা কায়া 
দেখেছিলাম তোর চোখেতে আমার ভালোবাসা
দেখেছিলি তুই আমাতে অযুত নিয়ুত আশা 
কেড়েছিলাম  আমি তোর মাঝদুপুরের ঘুম 
কেড়েনিলি তুই আমার তপ্ত আদর চুম
নিয়েছিলাম তোর জমানো মেঘে ঢাকা শ্রাবণ
নিয়েছিলি তুই আমার বর্ষা ঝরা রোদন 
জুড়েছিলাম আমি তোর মন প্রাণটা ছুঁয়ে
জুড়েছিলি তুই আমার নীল আকাশটা নিয়ে
হয়েছিলাম আমি তোর নিঝুম রাতের সাথী 
হয়েছিলি তুই আমার কষ্ট দিনের  রথী 
বলেছিলাম আমি তোকে বড্ড ভালোবাসি 
বলেছিলি তুই আমাকে তোকে ভালোবাসি।