চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জামায়াত আমীর ডা .শফিকুর রহমান বলেছেন,সমাজের সকল স্তরে নারীর অধিকার ও মর্যাদা এবং নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। এগুলোর অভাব রয়েছে। এমন সমাজ নির্মান করতে চাই,যেন পুরুষ ও নারীরা নিজ নিজ অধিকার পায়। কোন জালিম যেন কোন নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে। ঘরে, চলাচলে, কর্মস্থলে সর্বস্তরে সেই পরিবেশ করা হবে। তিনি বলেন,মা-বোনদের বহুবিধ অবদান। তার একটাও প্রতিদান দেবার ক্ষমতা আমাদের নাই। তাঁদের ঋণ পরিশোধ সম্ভব নয়। তবে চেষ্টা করতে হবে। মায়েদের জন্য নিরাপদ বাংলাদ্যেশ গড়তে হবে।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর। জনগণের দিকে তাকিয়ে তিনি বলেন, এই জন জোয়ার সারাদেশে।
আমীর বলেন, ন্যয় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যা সবার উপর কায়েম হবে। আর তা হলে চাঁদাবাজদের ধরে ধরে কাজে লাগানো হবে। আর তাঁদের চাঁদাবাজি করতে হবে হবে না। ন্যয় বিচার প্রতিষ্ঠা হলে দুর্নীতি থাকবে না। এমন সমাজই প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন,যুবক-যুবতীরা বেকার ভাতার জন্য আন্দোলন করে নি। কাজের জন্য আন্দোলন করেছেন। আমরা যুবকদের মর্যাদার কাজ দিতে চাই। ভভিষ্যতে যুবকদের এদশের ভার নিতে হবে।
তিনি আরও বলেন, পেশাগত বৈষম্য দূর করতে হবে। তিনি বলেন, মহানন্দা নদী শুকিয়ে গেছে। যাকে জীবন্ত করে তোলা হবে। যথাযথ স্থানে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখ আপনারা দুটি ভোট দেবেন। গোলামী দূও করতে আজাদীর জন্য ‘হ্যা’ ভোট দিবেন। আর একটা ভোট দাড়িপাল্লা প্রতিকে দেবেন ন্যায় ও ইনসাফের পক্ষে। নার্রীদের অপমান,চাঁদাবাজ.দূর্নীতি,আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এই ভোট চাই আপনাদের কাছে।
জেলা জামায়াত আমীর আবু জার গিফারীর সভাপতিত্বে জেলা জামায়াত আয়োজিত জনসভায় ডা.শফিকুর রহমান জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী ড.কেরামত আলী,চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুলের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন।