জে বু ন্নে ছা মু নি য়া

  • ক্রেডিট
  • ২০২৬-০২-০৪ ২১:২৯:৪৭
image

পাশ দিয়ে হেঁটে যায় চেনা মানুষ 
কিংবা মানুষের গন্ধওয়ালা ফানুস।
অ-পরিচিতের ভিড়ে চেনা মুখও অচেনা লাগে; 
রোদের মতন মানুষ, ছায়ার মতোন মানুষ
আলোর মতো  মেঘের মতো মানুষ
মানুষের চেহারায় অ -মানুষ আর
অমানুষের ভেতরে বাস করা মানুষ।
আমি উদভ্রান্তের মতো দু'হাতে ভিড় ঠেলে
 মানুষ খুঁজতে থাকি।