কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল কার্যকরের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা বলরাম আচার্য্য, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা পিংকু কুমার পাল, হিসাব সহকারী দীলিপ চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্যাশিয়ার নুরুল আফসার, উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মো: নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব সহকারী সম্পদ মজুমদার, উপজেলা পরিষদের অফিস সহায়ক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিট অফিসার মো: কাউছার প্রমূখ।
এসময় তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের। জীবনযাত্রার মান বজায় রাখতে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।