শা হ না জ পা র ভী ন মি তা

  • লিফ্টের বন্ধ দরজা
  • ২০২৬-০২-০২ ২১:০৩:২৪
image

তিন ফুট ব্যাসের লিফ্টের দরজাটা বন্ধ হতেই
একটি মুহূর্ত যেন বন্ধ ,সময়ের আবর্তেই,
সতত উচ্চারণে ভালোবাসা কথা বললো 
ঠোঁটদুটো উন্মুখ প্রগাঢ় চুম্বনে কাঁদলো । 

থমকে গেলো পৃথিবী ,সময় হারালো 
চোখের তারায় মন অকারণে নেচে উঠলো,
হয়তো ভালোবাসা একটি বিন্দুর মত 
যা তরঙ্গায়িত হয় সমুদ্রে, হৃদয়ে জমে ক্ষত। 

এক পলের ক্ষণিক অনুভবে তুমি বাঁচো 
ঠোটের রং মুছে ঝিনুকে মুক্তো খোঁজো,
আমাদের মন সেই আলোয় হেসে ওঠে
হাজার টিউলিপ সুবাসিত ঠোঁটে ফোটে। 

ভালোবাসা বিন্দুর মত সমুদ্রে দোলে 
একটি মুহূর্ত হাজার মুহূর্তের কথা বলে।