দৌলতপুরে সড়কের পাশে তালবীজ রোপন উদ্বোধন
- মিজানুর রহমান
-
২০২৩-০৯-০৫ ২০:০৫:২৯
দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জেলা প্রশাসক সম্মেলন-২০২৩-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নির্দেশনা মোতাবেক সড়কের পাশে তালবীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তালবীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সড়কের পাশে তালবীজ রোপন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, দৌলতপুর- কাতমারী সড়কের কাতলামারী এলাকায় দুই হাজার তালবীজ রোপন করা হবে।