ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ সুজন- সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে ঠাকিরগাঁও-৩ আসনের এমপি প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান।
সুজন-সুশাসনের জন্য নাগরিক, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে “জনগণের মুখোমুখি” শীর্ষক একটি অনুষ্ঠান পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান, পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি সাধারণ জনগণ প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এতে স্থানীয় বৃদ্ধ যুবসমাজ ও নানান পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা,সৎ,যোগ্য ও জনকল্যাণে নিবেদিত দল ও প্রার্থীকে নির্বাচনে নির্বাচিত করার আহবান জানান। গণতান্রীকচর্চা জোরদার করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুজন এর পক্ষ থেকে জনগণ ও প্রার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী এই অনুষ্টানের আয়োজন করা হয়েছে।