মহেশখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং করলেন জেলা প্রশাসক!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০১-২৮ ১১:৩৪:০৮
image

মহেশখালী কক্সবাজার
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালীর উপজেলা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং করলেন- কক্সবাজার জেলা প্রশাসক ও  রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান। 
২৭ শে জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে মহেশখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে মহেশখালী  মডেল হাই স্কুলের হল রুমে ভোটগ্রহণকারী  কর্মকর্তাদের  ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।
ব্রিফিং সেশনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব-বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত সততা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিং শেষে- কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহেশখালী  উপজেলার  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে ভোটকেন্দ্র গুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন, এসময় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।