চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ১৮ কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২৮ ০০:৩০:৪২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৮ জন কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার(২৭ জানুয়ারী) বিকাল ৫টায় ইউনিয়নের টিকরি বাজারে  ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড.কেরামত আলীর  নির্বাচনী পথসভায়  বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াতে যোগ দেন।  ফুল দিয়ে তাঁদের বরণ করেন প্রার্থী ড.কেরামত আলী।  অনুষ্ঠানে উপজেল্ াজামায়াত আমীর সাদিকুল ইসলাম সহ  জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকৃতদের মধ্যে অনুষ্ঠানে সহবুল ইসলাম  বলেন, এবারের নির্বাচনে জামায়াত জয়ী হবে। গত ১৫ বছরে বিএনপির কর্মকান্ডের  সমালাচেনা তিনি টাকার বিনিময়ে কাউকে বিক্রি না হবার আহব্বান জানান।
ইউনিয়ন জামায়াত সেক্রেটারী রবিউল ইসলাম জুয়েল বলেন, যোগদানকৃতরা ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপির কর্মী-সমর্থক ছিলেন। জামায়াতের রাজনীতির প্রতি আস্থা জানিয়ে  তাঁরা জামায়াতে যোগ দিয়েছেন। ইউনিয়নে বিএনপির  প্রায় অর্ধশত কর্মী-সমর্থক জামায়াতে যোগ দিয়েছেন দাবি করে তিনি আরও বলেন, এর মধ্যে ১৮ জন একযোগে মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে  আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।