কুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: মেধা তালিকায় ৯৩৮২ জন

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০১-২৭ ২২:০৯:৩২
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ভর্তির বিস্তারিত নির্দেশনা সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে 
(https://admission.kuet.ac.bd) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি বিভাগে ৯০৭৮ জন এবং আর্কিটেকচার বিভাগে ৩০৪ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। এছাড়া সংরক্ষিত আসনে (বান্দরবন জেলা, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ২৮ জন প্রার্থীকে মেধা তালিকায় স্থান পেয়েছে। মেধা তালিকায় স্থান পাওয়া সকল প্রার্থীকে আগামী ০১ ফেব্রæয়ারি সকাল ১০ টা থেকে ০৬ ফেব্রæয়ারি দুপুর ১২ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (https://admission.kuet.ac.bd)থেকে অনলাইন চয়েস ফর্ম এর প্রয়োজনীয় তথ্য এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি বিভাগের জন্য ১৫টি পছন্দক্রম পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মের প্রিন্টেড কপি ভর্তির সময় সাথে আনতে হবে।
আগামী, ০৮ ফেব্রæয়ারি রবিবার সকাল ৯:৩০ টা থেকে বিকাল ৩:০০ টার মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি মেধা ক্রম ১ থেকে ১০২০ পর্যন্ত, আর্কিটেকচার মেধা ক্রম ১ থেকে ৪০ পর্যন্ত, সংরক্ষিত আসনের বান্দরবন জেলা মেধাক্রম ১ এবং পার্বত্য চট্রগ্রাম ও অন্যান্য ক্ষদ্র-নৃ-গোষ্ঠী মেধাক্রম ১-৪ পর্যন্ত প্রার্থীদের কুয়েট ক্যাম্পাসে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হতে বলা হয়েছে।
ভর্তির জন্য নির্ধারিত আনুমানিক ১২,০০০ (বারো হাজার) টাকা আগামী ০৯ ফেব্রæয়ারি বিকাল ৩ টার মধ্যে জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় জমা দিতে হবে। ভর্তির সময় শিক্ষার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র, এসএসসি/সমমান পরীক্ষার গ্রেডশীট এর মূলকপি, এইচএসসি/সমমান পরীক্ষার গ্রেডশীট এর মূলকপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এইচএসসি/সমমানের প্রশংসাপত্রের মূলকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন চয়েস ফর্মের প্রিন্টেড কপি দাখিল করতে হবে। ভর্তির জন্য মনোনীতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা (উচ্চতা, ওজন, রক্তচাপ, বøাড গ্রæপ ও দৃষ্টিশক্তি) সম্পন্ন করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে অটো-মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকবে, তবে কোনো শিক্ষার্থী চাইলে তার ড্যাশবোর্ড থেকে এটি বন্ধ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন ০১৭১৪০৮৭২৮৪, ০১৭১৪০৮৭৩৩৯ (অফিস চলাকালীন সময়ে) এবং ভর্তি সংক্রান্ত যে কোন আপডেট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (https://admission.kuet.ac.bd) থেকে জানা যাবে।