চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ২টি ওয়ান শুট্যারগান বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় নয়ন আলী (২৪) নামের এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বিশেষ ট্রাইবুনাল। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো: হ্যায়দার আলী খোন্দকার একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত নয়ন রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন,২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ মরিচাডাঙ্গা এলাকায় র্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর অভিযানে ২টি ওয়ান শুট্যার গান সহ আটক হন ময়েন। এ ঘটনায় পরের দিন ১৭ সেপ্টেম্বর একমাত্র ময়েনকে আসামী করে গোমস্তাপুর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শ্রীকান্ত বিশ^াস।
২০২৩ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ক্িরর একমাত্র ময়েনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল মঙ্গলবার ময়েন আলীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.জাকির হোসেন।