চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বীর মুক্তিযোদ্ধা সান্টু কবিরাজের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২৫ ১৯:৩৬:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  বজরাটেক পিরেনচক গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সান্টু কবিরাজ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি অইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার  দিবাগত রাত দেড়টার দিকে (২৫ জানুয়ারী)নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার আড়াইটায় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে সবজা গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন ভোলাহাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহীন মাহমুদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক,ভোলাহাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আল রাজি জর্জ,বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান,ডা. আশরাফুল ইসলাম চুনু, আফসার হোসেন,আজাহার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।