গোমস্তাপুরে ককটেল ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২৫ ১৬:৩৬:২৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পূণর্ভবা নদীর পাড় থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু  উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার (২৫জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে  ঘটনাস্থলে পৌঁছে রহনপুর পৌর ভবন এবং বেইলী ব্রীজ  সংলগ্ন এলাকায় মাহাত্ম ঘাটের নিকট থেকে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে  থানায় নিয়ে আসা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, লাল স্কচটেপ মোড়ানো  সলতেযুক্ত বস্তুগুলো একটি প্লস্টিকের ব্যাগের ভেতর ধানের তুষের ভেতর রাখা ছিল। এগুলো বিস্ফোরক বস্তু কিনা তা  নিশ্চিত হতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে বস্তুগুলো রেখেছিল তা জানতে  তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।