কোম্পানীগঞ্জে ৩জন গুনী শিক্ষকে এক্স স্টুডেন্ট ফোরামের সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০১-২৫ ১৫:৪০:৩৫
image

 কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে,রংমালা এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে, রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ উল্যাহ,সিনিয়র শিক্ষক মিন্টু কুমার দাস ও  শেখ মশিউর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার সময় রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও এক্স স্টুডেন্ট ফোরামের
উপদেষ্টা শহীদ উল্যাহ খোকন, বেলায়েত হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো: জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন।
উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া বাবু, রংমালা আদর্শ স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এসএম জামাল উদ্দিন, মাওলানা শেখ ফরিদ, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কাজী বেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, এক্স স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাইফুল ইসলাম ফরহাদ, আলা উদ্দিন জুয়েল, ইন্জিনিয়ার জহির উদ্দিন শাহীন, ইমাম হোসেন রিয়াদ, মো: ওমর ফারুকসহ এক্স স্টুডেন্ট ফোরামের সকল সদস্য বৃন্দ।