কা ক লী ভ ট্টা চা র্য্য

  • শীতের সেরা
  • ২০২৬-০১-২৪ ২২:৪৩:০৪
image

মাফলারটা বলল,ওরে মাথাটা নে মুড়ে,
শীতল হাওয়ার সোঁ সোঁ আওয়াজ তবেই যাবে দূরে।

সোয়েটারটা বলল, আমায় গায়ে আগে চাপা, 
নইলে কি আর বন্ধ হবে থরথরিয়ে কাঁপা!

মোজা জোড়া বলল,আমায় দে তো দেখি পায়ে,
চাদর বলে উঠল, আগে আমাকে দে গায়ে।

শীতের সেরা পোশাক আমি,করলে জ্যাকেট দাবি, 
 বাইরে গেলে আমায় গায়ে গলিয়ে শুধু যাবি।

কাঁথা বলে উঠল,আমায় দে দেখি তো মুড়ি,
পৌষের এই ঠান্ডাতে নেই কেউ তো আমার জুড়ি।

কম্বলটা বলল, আমায় নে টেনে এই শীতে,
আমার মত আরাম কি কেউ পারবে নাকি দিতে!

লেপ বলল,বিছানা থেকে সব ক'টাকে তাড়া,
এবার শীতে গৌণ সবাই কেবল আমি ছাড়া।