দিনান্তে শীতার্ত বৃক্ষলতা ,
ওমের উষ্ণতা চায় ,
হীম নিসিক্ত মেঘতারা,
কি যেন নাম ছিল তার?
চন্দ্র পিয়াসী শুকতারা --
সুখহীন মায়ার কুয়াশা,
নক্ষত্রের হৃদয়ে হৃদয়,
কোন গভীর প্রত্যাশার বিপাশা বয়ে যায় ।
বয়ে যায় পিপাসাক্ত মুহূর্তের কিছুক্ষণ স্মৃতির মতন
মায়াসভ্যতা অথবা নীলনদ,
যারা ডুবেছিল প্রেমে ,
মগ্নতার গভীর গোপন আস্বাদ জেনেছিল তারা?
নীল চোখে দেখেছিল প্রেমের অতীত প্রবাহ?
পৃথিবীর অনাবৃত সর্বোত্তম রূপ?
বিলুপ্ত সংগীতের স্বরধ্বনি পক্ষছায়া অন্ধকার নির্জন একান্তে?
কবে যেন ঝরে যাওয়া তমালের ডালে ঝরেছে চম্পক আদরে?
মনে হয় হয়তোবা চিনতাম তাকে।
চেনা ছিল তার বুকের পাশের সেই তিল।
মনে হয় কোন গল্প ,
মনে পড়ে যায়।
নর্তকীর বিভঙ্গ আলস্য ,
তুমি জ্বেলেছিলে আলো,
প্রাসাদে তখন সমারোহ ,
বাইরে অঝোর বৃষ্টি----- ঝরেছে নদীর বুকে,
গভীরে গভীরে,
মুগ্ধতায় শুধু মুগ্ধতায়----
মনে হয় চেনা ছিল বুঝি---
তুমি ।