কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০১-২০ ২০:৩৩:০০
image

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাঁকড়া ইউনিয়ন শাখা।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  মো. কাউছার।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মাওলানা আবদুল্লাহ আল মামুন, চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওয়াজকুরনী সোহেল,চরকাঁকড়া ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি গাজী সরফুদ্দিন সৌরভ  প্রমূখ।
বক্তব্যে মো. কাউছার বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতে ইসলামী ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমার সাথে বৃদ্ধ মহিলার কোনো যোগাযোগ ছিল না এবং কোনো কম্বল বিতরণের কোন কর্মসূচি ছিল না। আমার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে সত্য উদঘাটনের জন্য সুষ্ঠ তদন্ত করা হোক।”
সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এবং
সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবী জানান।