চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন গণভোট- ২০২৬ এ ‘হ্যা’ ভোট দেয়ার আহব্বান জানিয়ে প্রাথমকি ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, এক অর্থে এই সরকার পুরোপুরি পক্ষপাতহীন নিরপেক্ষ নয়। জুলাই অভ্যূত্থান সমর্থিত পক্ষের সরকার। কাজেই এই সরকার ওই আন্দোলনের পক্ষে থাকবে,সেটাই স্বাভাবিক। মানুষ বারবার আশা নিয়ে আন্দোলন করে। কিন্ত তাঁদের সেই আশা পূরণ হয় না। ক্ষমতা পরিবর্তনের পরা তা আর বাস্তবায়ন হয় না। ২৪ এর আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা বিতর্ক করে কিছু ঐক্যমতের চেষ্টা করা হল। ঘোষণাপত্র বা চার্টার বা সনদ তৈরি হল। এখন এই চার্টার কিভাবে বাস্তবায়ন করা যাবে ? তখন অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু আইন তৈরী হল। কিন্তু সংসদ যদি সেগুলো বৈধতা না দেয় তবে সেগুলো স্থায়ী হবে না। সংস্কারগুলো কার্যকারিতা হারাবে। এছাড়া সংবিধানের মৌলিক কিছু সংস্কারের বিষয় আছে যা আধ্যাদেশ জারি করে করা যায় না। এই বিবেচনা থেকেই রাজনৈতিক বাধ্য বাধকতা আনতে গণভোট আয়োজন।
মঙ্গলবার(২০ জানুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ- সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা ড. বিধান।
তিনি সকলকে ‘হ্যা’ ভোট দেয়ার আহব্বান জানিয়ে বলেন,গণভোটে কতগুলো প্রস্তার দেয়া হয়েছে যাতে জনগন যদি ‘হ্যা’ ভোট দেয় তবে সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে। যে সরকাই ক্ষমতায় আসুক না কেন তারাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই ‘হ্যা’ সমাজের বৃহত্তর স্বার্থে। যাতে এভাবে আইন পরিবর্তণেরর মাধ্যমে সমাজে এক ধরণের পরিবর্তণ আমরা নিয়ে আসতে পারি। যাতে এই দেশে গণতন্ত্র বহাল থাকে। বৈষম্য কমে। তিনি তিনি সরকারি কর্মচারীদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নৈতিক জোর বহাল রেখে কাজ করার আহব্বান জানান। যাতে মানুষ ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হয়। বলেন, এ জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকতে হবে। তিনি সাংবাদিকদের মিথ্যা সংবাদের ব্যাপারে সতর্ক থাকার আহব্বান জানান। তিনি সুষ্ঠ’ ভোট আয়োজনে সকলের সহযোগিতা চান।
জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপত্বিতে জেলা প্রশাসন আয়োজিত সভায় আরও ব্ক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ,সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাবুদ্দিন প্রমুখ।