আনসার ও ভিডিপি দলনেতা মামুনের চারা বিতরণ

  • দেলোয়ার হোসেন মাহমুদ
  • ২০২৩-০৯-০৪ ২৩:৩০:৩০
image

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ ২ নং ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন  দলনেতা মামুন আহমেদের পক্ষ থেকে উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ জন সদস্য ও সদস্যাদের মধ্যে ৫ টি করে মোট ২০০ টি বনজ ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়েছে। 
আজ সোমবার দুপুরে গোলাপগঞ্জ পোষ্ট অফিসের সামনে এ চারা বিতরণ করা হয়।
চারা  বিতরনকালে উপস্থিত  ছিলেন বীর মুক্তিযুদ্ধা মোঃ সিরাজ উদ্দীন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন দলনেতা আনোয়ার হোসেন, ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন দলনেত্রী সোনারা বেগম প্রমুখ। 
মামুন আহমেদ বলেন, ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা মূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করেছি।জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো প্রয়োজন। তার এই দ্বারা অবহৃত থাকবে বলেও জানান।