রী তা রা য়

  • তুমি আসো
  • ২০২৬-০১-২০ ১৪:৫১:২৫
image

ওই কচি ঘাসের বুকে শিশিরবিন্দুর মতন
তুমি আসো নিঃশব্দে,কোন ছন্দে নয়
কোন দ্বন্দ্বে নয়,শুধু করো টলমল মুক্তোর মতো
আমি আছি,মনের ভেতর আশা জাগানিয়া।
আজোও ভালোবাসি তোমায় সাগরের ঢেউয়ে
বয়ে নিয়ে আসা ছোট ছোট খুশি আনো তুমি।
সবুজ পাতায় পাতায় হাসি সূর্যের ঝিলিক লেগে
শিকড়ের মতো সতেজ করো বৃক্ষ রূপি মন।
কতো আশা জাগে,কতো স্বপ্ন আনে চোখে।
বনফুলের মতো মুখ তুলে আকাশ পানে
কত প্রশ্ন, কত জিজ্ঞাসা ভীর করে তৃনের মতো।
কলমি লতায় ঝিলিমিলি আলোর খেলা
রোজই পাতায় পাতায় উড়ে উপভোগ করে।
প্রজাপতি, সেও মিলেমিশে একাকার
ঘাস আর ফুল,শিমুল আর বকুলের
এত্তো মিল দেখে উদাস দুপুরের চোখ বুজে আসে
রোদে আলোয় দেখি আছে মিলেমিশে।