চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ ভারতীয় গরু ও ৪৪ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২০ ০৯:৫৫:৪৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক চারটি অভিযানে চোরচালানে আনা ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি।  গত সোমবার(১৯ জানুয়ারী) রাত সোয়া ১১ টায় বিজিবি জানায়, সোমবার ভোর ৪টা থেকে  সন্ধ্য্ া৭টা পর্যন্ত বিশেষ টহল দল  সীমান্তব্যাপী অভিযানগুলো পরিচালনা করে।
বিজিবি আরও জানায়,সদরের বাখের আলী বিওপির টহল দল সদরের নারায়ানপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর  সোনাদিয়াচর গ্রাম হতে ২টি গরু, সদরের জহুরপুরটেক বিওপি টহল দল সদরের সূর্যনারয়নপুর সালাম মেম্বারপাড়া গ্রাম থেকে ২টি গরু ও তেকোনাপাড়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। অপর দিকে শিবগঞ্জের ফতেপুর বিওপির  টহলদল শিবগঞ্জের দূর্রভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রাম হতে ৪৪ বোতল মদ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,জব্দ মালামালের মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। সাম্প্রতিক শীত মৌসুমে সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।