শহীদ জিয়ার ৯০তম জন্মদিনে বিনম্রচিত্তে আত্মার মাগফিরাত কামনা

  • মো: নজরুল ইসলাম
  • ২০২৬-০১-১৯ ২২:৩৩:০৬
image

প্রিয় মাতৃভূমির শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারির এই দিনে বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।
এই ক্ষণজন্মা মহান পুরুষ ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ও সাহসী উচ্চারণের সিংহ হৃদয়ের অধিকারী। আজ তার ৯০তম জন্মদিনে আন্ত:মন্ত্রণালয় কর্মচারি এসোসিয়েশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি ছিলেন রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা। শ্রেষ্ঠ সংগঠক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রদানের জন্য অকুতোভয় প্রবাদ পুরুষ, অসীম সাহসের একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলার দামাল ছেলেদের হৃদয়ে তিনি এখনো বেঁচে আছেন, ছিলেন ও ভবিষ্যতেও থাকবেন। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অমর কীর্তিগুলো যুগ যুগ জিইয়ে থাকবে আমাদের হৃদয়ে, মননে, পথচলায়।
তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন।
তিনি আমাদের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন এজন্য যে, ১৯৭৭ সালের ২০ ডিসেম্বর ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থানকালীন ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রামকে বলেছিলেন-'তোমরা বাংলাদেশ দখল করার আগেই আমাদের ছেলেরা তোমাদের (ভারতের) ৬ টি বড় শহরকে মাটির নীচে গুঁড়িয়ে দেবে আর ভুলে যেওনা ১৯৬৫ সালে ভারতকে আমরা পরাজিত করেছি'।
আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা তিনি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আত্মাকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে মর্যাদাপূর্ণ আসনে স্থান করে দিন- এটাই মহান রাষ্ট্রনায়কের ৯০তম জন্মদিনে দেশবাসীর হৃদয় নিঙরানো দোয়া ও ভালোবাসা।