কবিতা তোমার সৃষ্টি
সুখের আনন্দ উচ্ছাসে!
নাকি দুঃখের মহাসমুদ্রে
যাপিত জীবন কতই অনাসৃষ্টি।
জানতে কি পারো তা ,
জানতে কি পারো উপলব্দ্ধি অনুভবে!
নির্ঘুম রাত চোখের কোণে কালি
কবিতা উঁকি মারে আকুলি-বিকুলি।
শব্দেরা কড়া নাড়ে অবিরাম
মনের চৌকাঠ ঠেলে গোপন কোঠরে,
যেখানে সুবাসিত বিরহ বকুল
শেষ বিকেলের ঝরে যাওয়া ফুল।
রাতের আকাশে উজ্জ্বল শুকতারা
কালের সাক্ষী নিশ্চুপ ধ্রুবতারা,
শব্দে শব্দে বেদনা হাহাকারে
কবিতা ভাষা পায় হৃদয় সাগরে।
পুড়ছে রোম নীরো বাঁশি বাজায়
হেলেনের প্রেমে ট্রয় নগরী ধ্বংস হয় ।