মোঃ ই ম ন মি জি

  • বীরের ছদ্মনাম
  • ২০২৬-০১-১৯ ১০:০৬:২০
image

ছদ্মনামে লুকিয়ে ছিল এক আগ্নেয়গিরির তেজ,
সীমান্ত শরীফ-আমাদেরই ভাই, আমাদেরই আমেজ।
ওসমান হাদি নামেই যারে চিনত চেনা মুখ,
তার ভেতরেই স্পন্দিত হতো বিদ্রোহী এক বুক।

সাহিত্যের পাতায় যে জন খুঁজত প্রাণের সুর,
কবিতার মায়ায় পাড়ি দিত অজানার বহুদূর।
সাহিত্যপ্রিয় মনটা তাহার ছিল যে বড় খাঁটি,
সে তো জানত কেমন করে জাগাতে হয় মাটি।

মায়াবী কলম হাতে যে জন আলপনা দেয় আঁকে,
অন্যায়েরই রক্তচক্ষু সহ্য কি তার থাকে?
তাই তো কবি বিদ্রোহী হয়, জাগায় আপন সত্তা,
আপোষহীন সেই পথে তার চিরকালের মত্তা।

ইতিহাস সাক্ষী আছে, সত্য বলতে যারা—
মৃত্যুঞ্জয়ী বিদ্রোহী বীর শহীদ হয় যে তারা।
রক্তে কেনা বর্ণমালায় অমর তুমি ভাই,
সীমান্ত শরীফ, তোমার বিনাশ কোনো দিনও নাই।