মহেশখালী কক্সবাজার
মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে ফের মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে ১৮ জানুয়ারী বিকালে মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরকঘাটা-শাপলাপুর সড়কে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন- মো: আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ০৪(চার) টি মামলায় মোট-২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন-সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মালিক ও চালকদের এই জরিমানা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।
সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক, পাশাপাশি অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করা হয়েছে।