পা র মি তা চ্যা টা র্জী

  • অন্তর কান্না
  • ২০২৬-০১-১৭ ২০:২২:৩৬
image

নিয়মের বেড়া ভেঙে একটু এগিয়ে গেলে
খুব কি ক্ষতি?
হতাশার ছবি মুছে রঙের ফোয়ারা  ফুটলে
ক্ষতি কি?
যদি বলি ছুটে যাব
সব বাধা ভেঙে,
তোমরা রাখবে কেন বেঁধে?
রাতের অন্ধকারের নিঃশব্দ কান্না
মুছেতো দাওনা কেউ সেধে।
কত রাত্রি কাটে ঘুমহারা শজ্জ্যায়
চাঁদও দেয়না দেখা লজ্জায়,
তোমরা নীরবে শুধু তাকিয়ে থাকো
অনুভুতিহীন এক শঙ্কায়।
চোখের জল মুছে
আমি যদি ভেঙে ফেলি,
 বিনা  শৃঙ্খলের এ বন্ধন,
তোমরা ছুটে এসে দিওনা আর বাধা
হয়োনা মুখর সমালোচক,
কেন যে একটি ঘর ভেঙে যায় বালুচরে
বোঝে যেন নীরব অন্তর।