বাংলাদেশে সূর্য নেই আজ
কী অভিমান জানে
হিম কুহেলির চাদর গায়ে
পাখিরা নেই গানে।
কবি তবু কাব্য লেখেন
দেখতে রোদের হাসি
রোদকে আমার কেড়ে নিলো
শিশির সর্বনাশী।
মাঘের শীতে বাঘ মরে যায়
পৌষে কেন এত !
এখন তবে এতটা শীত
হয়নি-তো সঙ্গত।
আসলো যদি কোথায় তবে
খেজুর রসের হাড়ি
হয়তো দেবে নয়তো যাবে
ফিরে শ্বশুর বাড়ি।