ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আটরা গিলাতলায় বন্ধুমহল ৯১ ব্যাচের মিলনমেলা বাস্তবায়ন উপলক্ষে এক জরুরী সভা সকালে আটরায় অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার আগে আমরা বন্ধুমহল ৯১ ব্যাচ,আনন্দঘন পরিবেশে কুশালাদী বিনিময় ও চা চক্রে মিলিত হয়। এরপর সবাইকে একত্রিত করে ৯১ ব্যাচের সকল বন্ধু-বান্ধবীদের নিয়ে একটি মিলনমেলা করার প্রস্তাব উঠলে সকলে সম্মতি দেয় সকল বন্ধুদের নিয়ে মিলনমেলা বাস্তবায়ন করার জন্য।এসময় উপস্থিত সকলের সম্মতিতে মিলনমেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে আহ্বায়ক মোঃ মনির হোসেন কন্টাকটার ,যুগ্ন-আহ্বায়ক, এড্যঃমোঃ আলমগীর হোসেন এবং সদস্য সচিব মোঃ রিপন ফকির,সহ সদস্য সচিব মোঃ লেলিন,মোঃ হাফিজুর রহমান,তালুকদার মনিরুজ্জামান এবং উপস্থিত সকলকেই সদস্য হিসাবে রাখার সিদ্ধান্ত হয়। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ৯১ ব্যাচ এর সকল বন্ধুদেরকে সার্বিক সহযোগিতা এবং উপদেশ দিয়ে মিলন মেলার সুষ্ঠভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা কামনা করেন।