চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ৩ কোটি ১০ লক্ষ টাকার ৩.১ কেজি হেরাইনসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-১৭ ১৫:৪৮:৫৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে তিন কোটি দশ লক্ষ টাকা মূল্যের তিন কেজি একশত গ্রাম হেরাইনসহ চিহ্নিত মাদক কারবারী এবরান আলী (৫৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৭ জানুয়ারী) নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে  হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ বসতবাড়িতে বিক্রির জন্য হেরোইন মজুদ রাখার গোপন তথ্যে অভিযান চালায় র‌্যাব। অভিযানে এবরানের  হেফাজত  থাকা একটিট বাজার করা ব্যাগ থেকে ৩০টি পলিথিনের  আলাদা আলাদা স্বচ্ছ প্যাকেটে  বাদামী রং এর ৩ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৩.১ কেজি হেরোইন পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প  অধিনায়ক সিনিয়র সহকারী পু্িযলশ সুপার মো.ফাহাদ বলেন, এবরান পুরোনো মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে পূর্বের ৩টি  হেরোইন মামলার কথা তিনি নিজেই স্বীকার করেছেন।  তাঁর বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক ফাহাদ।