হো স নে আ রা জে মী

  • মন ভালো নেই
  • ২০২৬-০১-১৭ ০৭:৫৮:২০
image

মন ভালো নেই
এই কথাটুকুই
আজ যথেষ্ট।
হৃদয় জুড়ে
অস্থিরতা,
দায়িত্বের ভারে
ভেঙে পরে দিন।
ভালোবাসা
ক্লান্ত সৈনিক,
প্রেম
দিকহারা।
স্বপ্নগুলো
চুপ করে বসে আছে,
কিছুই আর
অবশিষ্ট নেই।
মন ভালো নেই-
এই সত্যটুকু
বুকে নিয়ে
আমি দাঁড়িয়ে আছি।

টরন্টো