ঘুরে ফিরে সেই তোর কাছে এসে ,
বাঁধা পড়ে যাই তোকে ভালোবেসে ,
তুই ছাড়া এই পৃথিবীতে যেন
বেঁচে থাকা দুস্কর ।
তোর হাত ধরে পার হই নদী ,
ধূ ধূ মরুতেও পাশে পাই যদি ,
তুই হয়ে যাস জলভরা মেঘ
আমি হই মরুঝড় ।
তোর সাথে যেতে নরকেও রাজি ,
তোকে নিয়ে রোজ জিতি হারা বাজি ,
তোকে চাই বলে পৃথিবীর বুকে
ফিরে আসি বারবার ।