বাকি আছে ভালোবাসা
বাকি আছে স্নেহ,
বাকি আছে আরো প্রেম
বাকি খুশি অহরহ।
বাকি আছে আলো জ্বালা
বাকি আছে বলা,
বাকি আছে হাত ধরে
বাকি পথ চলা।
বাকি আছে বলে আর
রেখো নাকো বাকি,
কি জানি কখন জীবন
দিয়ে যাবে ফাঁকি।
বাকি আছে যা কিছু
সব ভরে নাও,
ভালোবাসা, ভালোথাকা
দুহাতে বিলাও।
যেটুকু শ্বাস আছে
বুকে আর বাকি,
এসো সেটুকু সময়
পাশাপাশি থাকি।