মহেশখালী কক্সবাজার
এলপি গ্যাস সংকট নিরসনে মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে পাচঁ হাজার চারশত টাকা দন্ড প্রদান করেছে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ আবু জাফর মজুমদার এর ভ্রাম্যমাণ আদালত।
বাজারে চলমান এলপি গ্যাস সংকট নিরসনে অংশ হিসেবে ১৬ জানুয়ারী (শুক্রবার) বিকালে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন-
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ আবু জাফর মজুমদার এর ভ্রাম্যমাণ আদালত।
এই সময় তিন জন ব্যবসায়ীকে ফুটপাত দখল রাখা ও পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধরায় তিন'টি মামলায় মোট পাচঁ হাজার চারশত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এছাড়াও যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়।
সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন-এলপি গ্যাস সংকট নিরসন করে ন্যায্য মূলে গ্যাস বিক্রি করার নির্দেশসহ গোরকগাটা বাজারে যেসকল ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা সম্প্রসারণ করেছে তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।