কোম্পানীগঞ্জে ইউপি মেম্বারকে হত্যার হুমকি,থানায় জিডি

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৯-০৪ ১৮:৫৪:৫২
image
কোম্পানীগঞ্জ প্রতিনিধি উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক হকসাবকে হত্যার হুমকি দেয়ায় একই বাড়ীর আহছান উল্যাহর ছেলে আরিফুর রহমান (৩০) ও মৃত আমিন উল্যাহর ছেলে আহছান উল্যাহ (৬০) এর নামে কোম্পানীগঞ্জ থানায় জিডি করেছেন ইউপি মেম্বার এনামুল হক হকসাব। মেম্বার এনামুল হক হকসাব বলেন পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বিকালে আরিফ ও আহছান উল্যাহ আমাদের বসত ঘরের সামনে আসিয়া আমাদেরকে বিশ্রী ভাষায় গাল মন্দ করিতে থাকে। বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া হুমকি দেয় যে, আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা করিয়া লাশ গুম করিবে। পরবর্তীতে একই দিন অনুমান ১০.০০ ঘটিকার সময় স্থানীয় হাজারী হাট বাজারের দোকানদার মাঈন উদ্দিন ও নুর করিমের দোকানে সামনে আমাকে দেখিয়া উক্ত হুমকি দাতাগন পুনরায় গাল মন্দ করিয়া হুমকি দমক প্রদান করে।