কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেফতার

  • ইমাম হোসেন খান
  • ২০২৩-০৯-০৪ ১৮:৪৯:৫৪
image
কোম্পানীগঞ্জ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেনটভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানার এসআই মো: আকতার হোসাইনের সঙ্গীয় এএসআই ওয়াসিম আকরাম ও এএসআই ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাবিদুল হকের ছেলে আবুল কালাম।সিরাজপুর ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের আবদু হকের ছেলে মো: হাছান। চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে দিদার হোসেন। মামলার পরোয়ানাভূক্তসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান আটককৃত আসামীদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।