রী তা রা য়

  • ভালোবাসি
  • ২০২৬-০১-১৫ ২০:২০:৩৬
image

সোনালি ধানের রঙে চোখ জুড়ে আসে
মাটির শেকড় টানে বাংলায় বাঁচি।
আবার যদি আসি মানব রূপে
তবু যেন বাংলার মাটি,ঘাস ভালোবাসি।
আবার দেখি যেন শেফালীর হাসি
কাঁশফুলে ভোরবেলা  চোখ মেলে বুনোহাঁসি।
শালের বনের ভেতর শনশন যেন বৈশাখের ঝড়
মরা নদী বর্ষাতে বয় যেন খরতর।
ফাগুনের রূপে ঝরে তপ্ত আগুন
প্রেমীর মনের প্রেম বারায় দিগুন।
শীতের শীতল হাওয়ায় মন থাকে জুড়েএইভাবে ভা
হরেক রকম পিঠে আসে ঘুরে ফিরে।
এইভাবে ভালোবাসি বাংলার মৌভরা রূপ
ভালোবাসো দেখো  দেখো বাংলার রূপ।।