লি ট ন আ ব্বা স

  • বিমলের সেলুন
  • ২০২৬-০১-১২ ২৩:০৯:০৮
image

নরসুন্দর বিমল- ত্রিশ বছর ধরে উপজেলা পরিষদের সামনে মানুষের মুখশ্রী সুন্দর করার কাজে লিপ্ত। সেলুনের শরীরে একদা আবরণ ছিলো সাদামাটা, এখন তা নেই!
চারপাশ উলঙ্গ, তবু মানুষ আসে নরসুন্দরের কাছে ---বিনিময় মূল্য যা পায় সংসার টিমটিমিয়ে চলে যাচ্ছে। একমাত্র ছেলে ছিলো, বছর কয়কক আগে সেও গত হয়েছে। পুত্রহারানো শোক সাথে করেই তার নৈমিত্তিক চলা!
মেয়েটি শ্বশুর বাড়িতে গেলেও এগার মাস বিমল বাবুর বাড়িতে থাকে। 
পাঁচ বছর ব্যবসা করে মানুষ বড়লোক হয়ে যায়---বিমলেরা নিঃস্ব থেকে আরও নিঃস্ব হয় ! 
প্রতিদিন চারবার আসা যাওয়ার পথে ত্রিশ বছর ধরে তার এই সেলুন ব্যবসা দেখছি-- একই রকম নেই বরং আরো নিম্নগামির দিকে নেমেছে। 
অসুখে-বিসুখে দিনান্তে অনিশ্চয়তা সাথে করে নন্দীগ্রামের বাড়িতে ফেরে বিমল। 
ম্লান হাসি বলে দেয়,
খুব বেশি দুঃখ নেই আর!