মো বা র ক হো সে ন

  • একটি গীতি
  • ২০২৬-০১-১২ ২৩:০২:২০
image

মহান আল্লার গুনগানে
ভূবন ছন্দময়,
পাখির মুখে কলকাকলি
কুসুম গন্ধময়।।

নদীর বুকে ঢেউয়ের খেলা
কলকলকল্ সুর,
বাতাস বহে শনশনশন্
ছন্দে সুমধুর।
নানান পাখির ডাকের ধ্বনি
শুনতে মন্দনয়।।

মেঘের ডাকে বৃষ্টি ঝরে
রিমঝিমাঝিমঝিম,
শুকনো মাটি সরস সুধায়
সজীব পরিসীম।
ছন্দে রসে উজল ধরা
নিত্য স্বপ্নময়।।

অনেক ছন্দে মন আনন্দে
কবিরা মাতোয়ারা,
কবিতা কাব্যের রসে ভরায়
ঊষর বসুন্ধরা।
মোবারক কয় এ পরিচয়
দানেন মঙ্গলময়।।