শি রী ণ বে বী

  • চিরকুট ও চিলেকোঠা
  • ২০২৬-০১-১২ ২২:৫৭:০২
image

হৃদয়ের চিলেকোঠায়
জমা ব‍্যথা চিরকুট
থেকে থেকে উঁকি দেয় 
ফেলে আসা দিনছুট।

মধুময় স্মৃতিগুলো 
চিরকুট ছাপিয়ে 
রোদ্দুরে খেলা করে 
মনপ্রাণ জুড়িয়ে।

ঘরময় ছুটোছুটি
আহা! কী প্রাঞ্জল 
চিলেকোঠা হেসে ওঠে 
হৈ রৈ কোলাহল।

দিনমান আড্ডা 
গান হয় সুরেতে 
লেখা হয় কবিতা 
বাঁশরীর বাঁশিতে

আলো ভরা চিলেকোঠা
চিরকুট হারিয়ে 
বন্ধুতা গড়ে তোলে 
ভালোবাসা বিলিয়ে।

বিরহ বিষাদের 
চিরকুট পোড়াতে 
হৃদয়ের চিলেকোঠা
বদ্ধ তাই তালাতে।