কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০১-১২ ২২:৪৬:১৬
image

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: কামাল উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে,
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আ ন ম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান,চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মায়া বেগম,সাবেক প্যানেল চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ার হোসেন হেলাল,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল গফুর প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ তহবিলের আহবায়ক কমিটি,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা,কবিরহাট উপজেলা ,বেগমগঞ্জ উপজেলা, হাতিয়া উপজেলা, চাটখিল উপজেলা, সুবর্ণচর উপজেলা, সদর উপজেলা, সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলা শাখা।