মো র্শে দা জা হা ন লি পি

  • সুবিধা
  • ২০২৬-০১-১১ ২২:০৩:২২
image

যে হারে মানুষ বেড়েছে, 
সে হারে অপরাধ বেড়েছে, 
সুযোগ সুবিধা সবই বেড়েছে।

শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ব্যাবসা,বানিজ্য, 
টাকা-পয়সা, বাড়ি-গাড়ী, সব বেড়েছে। 

যোগাযোগের জন্য রাস্তা ঘাট উন্নত হয়েছে, 
বেশি সুবিধা, সবই খারাপ করে দিয়েছে ।
 
খাবারে স্বাদ, পোশাক-আশাক, জুতা চকচকে, 
মানুষের চেহারায় চাকচিক্য বেড়েছে, 
স্টাইলে বৈচিত্র্য এসেছে। 

উপরে ধুয়েমুছে পরিষ্কার ঝকঝকে , 
ভেতরে, উপর থেকে পরেনা কাঁদা, 
তাবুও ভেতরে, কেন হয়না সাদা। 
চুরি-ডাকাতি, ঘুষ-দূর্নীতি, খুন, কমছে না কেন? 
বরং শিক্ষার সাথে সব কিছুই বেড়ে গেছে। 
এ-সব কিছু সবার আস-পাশের মানুষরাই করে! 
আচ্ছা মানুষ , মানুষ হচ্ছেনা কেন ???? 
অমানুষ, অমানুষকে করছে খুন, 
সাথে ভালো মানুষকেও করছে খুন, 
তা-তো কেউ ভাবেনা, একবার ।
 
গুটিকয়েক ক্ষমতাহীন-
ভালো মানুষের পরিবারে অসহায়ত্ব বেড়েছে , 
জীবন অনিরাপদ হয়েছে! 
জীবনের মূল্য,শূন্যের কোঠায় নেমেছে।