নিহচা প্রতিনিধি সম্মেলন ২০২৬,সেরা সংগঠনের সম্মাননা অর্জন ডুমুরিয়া উপজেলা শাখা

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
  • ২০২৬-০১-০৯ ২১:০৮:৩৩
image

সড়ক দুর্ঘটনারোধে, সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখাকে সেরা সংগঠন এবং  সভাপতি খান মহিদুল ইসলামকে রোড ফাইটার উপাধিতে ভূষিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ম প্রতিনিধি সম্মেলনে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি'র নিকট এই সম্মাননা স্বারক তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইলিয়াস কাঞ্চন পুত্র) মিরাজুল মইন জয়।
প্রতিনিধি সম্মেলন ২০২৬ সারা বাংলাদেশর ১২০টি শাখা সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এসময় নিসচা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়,নিরাপদ সড়ক চাই সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক মতামত ব্যক্ত করেন।