সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০১-০৯ ১৮:৪৯:১৬
image

সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৯ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা ও হিজলদী বিওপি এলাকায় পৃথক অভিযানে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয়।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের সময় তা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।