বছর চলে যায়-স্মৃতি হয়ে যায়!!!
থেকে গেলো অভিজ্ঞতা আর শিক্ষা!
চলার পথে কতো মানুষের সাথেই না পরিচয়;;;
কতো প্রিয়জন আদরের মানুষ,
জীবন থেকে হারিয়ে যায়,
শুকনো পাতা মর মর করে ঝরে পরে,
স্মৃতির পাতা গুলো বুকের মাঝে
নড়ে চড়ে ওঠে!!!
বাঁচার জন্য-ই বুঝি বেচে থাকা,
বেঁচে থাকার জন্য-ই এগিয়ে চলা,
বুকের পাঁজর ভেঙে যায়,
ক্ষতবিক্ষত হতে থাকে অন্তর,
নিঃশব্দে চোখের জল,
কুয়াশায় ঢেকে যায়!!!
মনে পড়ে সবই মনে পড়ে যায়,
আমার নিজস্ব বলে কিছু ছিল,
ছিল ট্রাইঅ্যাঙ্গেল………
ছিল প্রিয়জনদের সাথে কফির আড্ডা,
আমি যে নিয়ন্ত্রন হারিয়ে ফেলি,
মিথ্যে লিখতে পারবো না,
আমি তো যান্ত্রিক নই!!!
চলার পথে যা পেয়েছি,
যা কিছু হারিয়েছি,
আফসোস রাখিনি,
সব কিছুর বিনিময়ে,
তোমারা অনেক কিছু দিয়েছো!!!
পথে পথে কুড়িয়ে পেয়েছি,
জ্ঞানের ভান্ডার!
আত্মসম্মান বোধ বুঝতে শিখেছি,
নিজেকে ভালোবাসতে হয়,
তার জন্য পথ দেখালে,
ভালো মন্দ সব কিছুই ছিল,
জীবনের আশীর্বাদ!!!
আইডি-৪৭৫