নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • প্রতীক্ষিত সূর্য
  • ২০২৬-০১-০৮ ১০:২৭:৩৩
image

রাস্তার ধারে একটি ছেলে
কাঁপছে ঠকাঠক,
পরনে  তার ছেঁড়া বস্ত্র
গায়ে নেই চাঁদর।

সূর্যের মুখটাও চোখে পড়ছে না
পড়ছে কুয়াশা,
তারই সাথে ঝিরিঝিরি
বইছে শীতল হাওয়া।

পাশের ঐ বাড়ি থেকে
করছে বকাবকি,
মুখপোড়া ঐ দেবতাটা
দেখতে পায় না কি?

দূরের ঐ স্কুলটাতে
পড়লো টিফিন ঘন্টা,
বেলাতো বেশ হয়েছে
বেজেছে দেড়টা।

এমন সময় আকাশ চিরে
এক চিলতে রোদ এলো,
প্রতীক্ষিত সূর্য এবার
উদয় বুঝি হলো।